,

ঢাকায় ৩ বছরের বেশি কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন, তাদের বদলি করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার কোচিংবাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ঢাকার কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিংবাণিজ্য করছেন।

প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তা হলে এর জন্য তো মন্ত্রণালয়- অধিদফতর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

তবে এ মামলার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, প্রধান বিচারপতির এটি মন্তব্য, আদেশ নয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর