,

কাকে বিয়ে করছেন সুইফট?

news-image

বিনোদন ডেস্ক : ২৮ বছর বয়সী টেইলর সুইফট ও ২৭ বছর বয়সী জো অ্যালউইনকে একসঙ্গে দেখেই বোঝা যায়, তারা দুজন খুব সুখী সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। দেড় বছর ধরে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট চুটিয়ে প্রেম করছেন। বছরজুড়ে নানা সময়ে এই তারকা জুটিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রেম করেতে দেখা যায়। তাদের প্রেম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হয়েছে নানা খবর। এবার খবর রটেছে জো অ্যালউইনকে বিয়ে করতে যাচ্ছেন টেইলর।

হলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী টেইলর সুইফট ও ২৭ বছর বয়সী জো অ্যালউইনকে একসঙ্গে দেখেই বোঝা যায়, তারা দুজন খুব সুখী সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে টেইলর সুইফটও জো অ্যালউইনকে ও তাদের সম্পর্ককে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন।

শুধু তাই নয়, দুজনেই দুজনের ক্যারিয়ারের প্রতি সহযোগী। তাদের দুজনের এমন মনোভাব বিয়ের দিকে ইঙ্গিত করছে বলে মনে করেন মার্কিন সংগীতাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা। যদিও টেইলর সুইফট সব সময় তাদের এ সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না। তাই তিনি এখনো অফিশিয়ালি তাদের বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। কিন্তু তাতে কী? তাদের হাবভাব দেখে ঠিকই বিয়ের গুঞ্জন রটেছে মার্কিন সংগীতাঙ্গনে।

গত ২১ মে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টেইলর সুইফট তার ‘রেপুটেশন’ অ্যালবামের জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার জয় করেছেন। চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের চোপার্ড ট্রফি অর্জন করেন টেইলর সুইফটের প্রেমিক অভিনেতা জো অ্যালউইন।বিডিপ্রতিদিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর