,

ওমানে সাইক্লোন মেকুনুর আঘাতে নিহত বেড়ে ১০, মোড় নিয়েছে সৌদির দিকে

news-image

ওমানের দক্ষিণাঞ্চলে মেকুনু সাইক্লোনের আঘাতে ১২ বছরের এক শিশুসহ নিহত হয়েছে ১০। এছাড়াও ইয়েমেনের সোকোত্রা দ্বীপে ৪০ জন নিখোঁজ রয়েছে। এদিকে শনিবার সাইক্লোন মেকুনু ওমানে আঘাত হানার পর সৌদি আরবের দিকে মোড় নিয়েছে রোববার রাতে। রোববার রাতে সৌদি আরবের সমুদ্র তীরবর্তী এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। সেখানে প্রতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার গতিতে বৃষ্টিপাত হয়েছে।  খবর: আরব নিউজ, আল আরাবিয়া

এর আগে ওমানে ঝড়ের সময় ওমানে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ১২ বছরের শিশুর মৃত্যু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখা গেছে, ধোফার এবং আল উসতা প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু যানবাহন বন্যার পানিতে ডুবে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সাইক্লোনের তীব্রতা বেশি থাকলেও এখন ঝড়ের গতি কমে গেছে। ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর পশ্চিমাঞ্চলীয় সালালাহ শহরে ঘূর্ণিঝড়ের আঘাতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এর আগে ইয়েমেনের সোকোত্রা দ্বীপে সাইক্লোনের আঘাতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উপকূলীয় দোফার এবং আল উসতা প্রদেশে থেকে কয়েক হাজার বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা