,

ট্রাম্পের সঙ্গে বৈঠকের ‘দৃঢ় ইচ্ছা’ কিমের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ‘দৃঢ় ইচ্ছা’ যে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে।

যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প এ বৈঠক বাতিলের ঘোষণা দেন। তবে গতকাল শনিবার রাতে তিনি আবারও বলেন, ১২ জুন অনুষ্ঠেয় আলোচনা বাতিল হয়নি।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উত্তর ও দক্ষিণ কোরিয়া নেতারা ঘন ঘন বৈঠকের ব্যাপারে একমত হয়েছেন। গতকাল কিম জন-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে আকস্মিক বৈঠক হয়।

প্রেসিডেন্ট মুনের মুখপাত্র বলেন, দুই নেতার মধ্যে দুই ঘণ্টার বৈঠকে খোলাখুলি কিছু বিষয়ে কথা রয়েছে। অসামরিক এলাকায় এটা তাদের দ্বিতীয় বৈঠক।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার প্রস্তাবিত বৈঠকই দুই নেতার আকস্মিক বৈঠকের কারণ।

কেসিএনএ বলে, সিঙ্গাপুরে বৈঠক আয়োজনের জন্য কিম জন-উন প্রেসিডেন্ট মুনকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আগামী শুক্রবার কিম ও মুন উচ্চ পর্যায়ের বৈঠকে আবারও মিলিত হবেন। তবে এর বেশি কিছু বলা হয়নি।

শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য বৈঠকের প্রস্তুতির জন্য চলতি সপ্তাহ শেষেই মার্কিন কর্মকর্তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

সম্প্রতি পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দেয় উত্তর কোরিয়া, যা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। পরমাণু অস্ত্র পরীক্ষার কেন্দ্র ধ্বংস করার কথাও জানায় উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা