,

ভারতে চলন্ত ট্রেনে নারীকে যৌন হেনস্থা, সেনা সদস্য গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত ট্রেনে এক নারীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক সেনাসদস্যের বিরুদ্ধে।

শনিবার ঘটনাটি ঘটে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতে রাজস্থানের কোটা থেকে ট্রেনে একাই উঠেছিলেন ওই নারী। গন্তব্যস্থল ছিল দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন।

অভিযোগ, ট্রেনটি কোটা স্টেশন ছাড়ার পরই তিনি দেখেন এক সেনাসদস্য তার বন্ধুদের সঙ্গে ট্রেনের ভেতরেই মদ্যপান করছেন। খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি নিজের সংরক্ষিত আসনে গিয়ে বসেন।

কিছুক্ষণ পরেই ওই সেনাকর্মী উঠে এসে ওই নারীর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি।

ওই নারী পুলিশকে জানিয়েছেন, ভয়ে, আতঙ্কে তিনি সেখান থেকে দৌড়ে ট্রেনের শৌচাগারে ঢুকে দরজা আটকে দেন। তার দাবি, শৌচাগারের ভেতরেই সারা রাত ছিলেন।

রোববার সকালে ট্রেন দিল্লিতে পৌঁছালে ওই সেনাসদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে ওই সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা