,

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৪

news-image

ডেস্ক রিপোর্ট:  সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল, ৪০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা ছাড়াও পিস্তুল ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা দের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬), সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার মিলনের স্ত্রী মো. হুসনে আরা ওরফে হুসনা, একই মহল্লার রেজাউল ইসলামের স্ত্রী পপি খাতুন, মাহমুদপুর মহল্লার হরমুজ শেখের ছেলে আব্দুস সালাম ও রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে জাকির হোসেনের নাম জানা গেছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ জানান, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রাম থেকে আটক মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম বাপ্পী ও বাবুল হোসেন বাবুর কাছে পিস্তল এবং গুলি পাওয়া গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে সুবর্ণসাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল হোসেন ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় বাবু ও বাপ্পীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সূত্র: জাগো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর