,

ইতালী আ.লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের উদ্যোগে ইফতার মাহফিল

news-image

বৃহত্তর ঢাকা জেলার নবাবগঙ্জ থানার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্প‌তিবার ইতালী রোমের তুসকোলানা উমর জামে মসজিদে এক মহতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালি রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন।

প্রবাসী মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে মসজিদে এ উমর তুসকোলানায়, এছাড়াও দেখা গেছে ইতালিয়ান, মরক্কো, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ানি ও বাংলাদেশি সহ অনেক মুসলিম ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া ও লক্ষ্য করা গেছে মহিলাদের জন্য ছিল সু বিশাল মসজিদে উমরের একটি রুমে নামায ও ইফতারের জন্য সুবিধা। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তুসকোলানা উমর জামে মসজিদের ইমাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইতালী আওয়ামীলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামীলীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখা, রোম নর্দ আওয়ামীলীগ, তুসকোলানা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল সৃতি সংসদ ইতালী, সহ বাংলাদেশ সমিতি ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী, বৃহত্তর , বরিশাল বিভাগ সমিতি ইতালী, নোয়াখালী জেলা তুসকোলনা সমাজ কল্যান সমিতি, মহিলা সংস্থা ইতালী, নব জাগরন নারী উন্নয়ন কল্যাণ সমিতি তুসকোলানা ও ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহ আরো অনেকেই।

এতে মিডিয়া ব্যাক্তিত্বদের মধ্যে আরো উপস্থিত ছিল Atn Bangla, Ntv, Channel I, Bangla TV, P Tv, দৈনিক জন্মভূমি, প্রবাস কন্ঠ ও বিভিন্ন অনলাইন ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচারের মাধ্যমে ইফতার মাহফিল সরাসরি সম্প্রচার করা হয়।

সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে হাসান ইকবাল জানান তিনি প্রত্যেক বছর উনার পরিবারের সকল সদস্যের সুস্থতা ও মুসলিম উম্মাহর সকলকে আল্লাহ্ তাআলা সুস্থতার দান করুন এই কামনা করে সবার কাছে উনার পরিবারের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় তিনি ইফতার মাহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর