,

সৌদিতে গাড়ি চালানোর অনুমতি পাবেন প্রবাসী নারীরাও

news-image

সৌদিতে নারীরা গাড়ি চালানোর অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবাসী নারীরাও দেশটিতে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি চালানোর অনুমতি পাবেন। অনুমতি পাবেন ট্যুরিস্ট নারীরাও। তবে তাদের কাছে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। স্থানীয় সংবাদমাধ্যম আল উক্কাজ এ খবর জানিয়েছে।

পত্রিকাটির সংবাদে বলা হয়, আগামী ২৮ জুন থেকে নারীদের গাড়ি চালানোর আইনটি কার্যকর হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স অর্জনের ক্ষেত্রে পুরুষদের মতো নারীদের জন্যও একই আইন রয়েছে। এ ধারাবাহিকতায় প্রবাসী নারীরাও তাদের আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ট্রাফিক আইনের আওতায় সৌদি ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন। এর জন্য তাদেরকে সকল ধাপ অতিক্রম করতে হবে। তবে যারা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হবেন না তাদেরকে ট্রেনিং কলেজে ভর্তি হয়ে ড্রাইভিং সাইসেন্স অর্জন করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের