,

শান্তিনিকেতনে মিলছেন হাসিনা-মোদি-মমতা

news-image

নিউজ ডেস্ক : দুই বন্ধুপ্রতিম দেশের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আজ সাক্ষাৎ করছেন শান্তিনিকেতনে। সঙ্গে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার এই তিন নেতাকে একসঙ্গে দেখা যাবে বিশ্বভারতীর সমাবর্তন মঞ্চে।

শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ। সকাল সাড়ে ১০টায় সমাবর্তন উৎসব ও বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। এই দুটি অনুষ্ঠান ঘিরে বিশ্বভারতী ও শান্তিনিকেতনকে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ সরকারের অর্থায়নে এই বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে।

মোদি-হাসিনার বৈঠক শেষ হওয়ার পর শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বৈঠক করবেন বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে।

মোদি ও হাসিনা দুজনই আজ সকালে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে শান্তিনিকেতন আসার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের