,

তোমার নাম কী’, শুদ্ধ বাংলায় বললেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মঞ্চের দিকে তাক করা প্রায় অর্ধশত ক্যামেরা। অপেক্ষায় রয়েছে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার। সন্ধ্যা নামতেই সাদা ব্লেজার গায়ে দু’হাত জোড় করে সবাইকে ‘নমস্কার’ জানিয়ে হলরুমে প্রবেশ করেন তিনি। তাকে দেখে মনে হলো ‘শান্তির প্রতীক’ পায়রা শুভেচ্ছার বাণী নিয়ে উড়ে এলো।

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কার দেখা মিললো।

মঞ্চে বসে শুরুতে প্রিয়াঙ্কা হিন্দিতে বললেন, ‘কেমন আছেন সবাই? আমি খুব বেশি বাংলা বলতে পারি না। শুধু বলতে পারি, ‘তোমার নাম কী’? (পরিষ্কার বাংলায় বললেন)। এখানে (বাংলাদেশে) প্রত্যেক শিশুকে এই প্রশ্নটি করেছি। তাই এই বাক্যটি আমার জানা। আরও বলতে পারি ‘রসগোল্লা’।

এরপর হেসে সবার মনোযোগ নিজের দিকে টেনে নিলেন। বলিউড সুন্দরীর মুখে বাংলা শুনে সবাই বেশ অবাক! সংবাদ সম্মেলনের পুরোটা সময় তার উচ্ছ্বাস ও দ্যূতি মুগ্ধতা ছড়িয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সফর ও রোহিঙ্গা শিশুদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

২১ মে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত ও হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টানা চারদিন ছিলেন বাংলাদেশে। এখানে পুরো সময়টা তার কেটেছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে। সফরের শেষ দিন বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।এর আগে জিম্বাবুয়ে ও সিরিয়ার শরণার্থী শিশুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ‘দোস্তানা’ খ্যাত এই বলিউড তারকা।

প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে এবং রিসেপশনে অংশ নেন। সেখান থেকে সরাসরি বাংলাদেশে আসেন তিনি। রাতেই এই অভিনেত্রীর মুম্বাই ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর