,

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

news-image

বিনোদন ডেস্ক: আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তথ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর বিজয়ীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ফারুক ও ববিতা।

সরকার এ বছর বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ২৬টি বিভাগে ২৯ জন ব্যক্তিকে পুরস্কার দিচ্ছে। প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড

অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘আয়নাবাজি’ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে। পুরস্কার অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি। সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সঙ্গীত পরিচালকসহ চারটি পুরস্কার জিতেছে এই ছবি।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সেরা চলচ্চিত্রের পাশাপাশি ছবিটি সেরা কাহিনিকার এবং সেরা খল-অভিনেতার পুরস্কার জিতে নেয়। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ পেয়েছে তিনটি পুরস্কার।   সূত্র: আরটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা