,

গুয়েতেমালার সঙ্গে সব ধরনের সহযোগিতা ছিন্ন করল আরব লীগ

news-image

তেল আবিব থেকে গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা ছিন্ন করেছে আরব লীগ।

বুধবার আরব লীগের সচিবালয় থেকে সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইতের স্বাক্ষরিত একটি নির্দেশনামা গুয়েতেমালার কাছে হস্তান্তর করা হয়। এতে বলা হয়, মধ্য আমেরিকার এ দেশটির সঙ্গে আরব লীগ ২০১৩ সালে যে সহযোগিতা চুক্তি সই করেছিল তা বাতিল করা হলো।

আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে গুয়েতেমালা সরকার গত ১৬ মে বুধবার নিজের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে।

এর আগে গোটা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন সরকার গত ‌১৪ মে জেরুজালেম খ্যাত নগরী বায়তুল মুকাদ্দাসে নিজের দূতাবাস উদ্বোধন করে। ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের প্রায় সব দেশ ওয়াশিংটনের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে। ওইদিনের পাশবিক হামলায় আহত হন আরো ৩,০০০ ফিলিস্তিনি নাগরিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা