,

‌চীনের সকল মসজিদে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

news-image

কমিউনিস্ট চীনে শাসকের স্বেচ্ছাচারিতার অভিযোগ অনেকদিন ধরেই রয়েছে। এবার নতুন করে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি চীনের বামপন্থী সরকারের তরফে একটি নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশটির সমস্ত মসজিদগুলিতে জাতীয় পতাকা টাঙিয়ে রাখে হবে।

জানা গেছে, দেশের প্রতি আনুগত্য প্রকাশের চিহ্ন হিসাবেই এই পতাকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, এমনই জানিয়েছে চীনা সরকার।

চীনের ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়েবসাইটে জানানো হয়েছে, এই পতাকাগুলি মসজিদের প্রধান এলাকার মধ্যেই টাঙানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ইসলামিক গোষ্ঠীগুলির মধ্যে চীনের জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে অ্যসোসিয়েশন।

চীনে গণতন্ত্র নেই, মত প্রকাশের সুযোগ নেই তেমন, অনেক দেশই এমন অভিযোগ তুলে আসছে দীর্ঘদিন ধরে। বামপন্থী চীনা সরকার সে দেশে একাধিপত্য বিস্তার করে বিরোধী কণ্ঠ রোধ করে রেখেছে বলেও অনেকে অভিযোগ করেছেন বারবার। যদিও তাতে বিশেষ কোন পরিবর্তন নেই চীনা শাসকের।

 

খবর টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা