মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানা থেকেও নামতে পারছেন না তাসকিন!

news-image

স্পোর্টস ডেস্ক : মেরুদণ্ডের ব্যাথায় বিছানা থেকে নামতে পারছেন না জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। বুধবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এমন কথা জানিয়েছেন তিনি।

তাসকিন ফেসবুকে তার প্রোফাইলে লেখেন ‘এমন ব্যাক পেইন যে বেড থেকেও নামতে পারতেছিনা।’ এরপর দ্রুতই যাতে সুস্থ হয়ে ওঠেন তাই সকলের কাছে দোয়া চান জাতীয় দলের এই ডান হাতি টাইগার পেসার।

সম্প্রতি আফগানিস্তানের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তাসকিন। তারপরেই ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান তিনি।

এর আগে ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড খেলতে পারেননি তাসকিন। মেরুদণ্ডের ব্যাথাই সেবার খেলা থেকে বিরত রেখেছিল তাসকিনকে। সেই ব্যাথা সারানোর জন্য রিহ্যাব চলছিল এতদিন। তাসকিনও জানিয়েছিলেন সুস্থতার পথে ছিলেন তিনি। কিন্তু রিহ্যাবে থেকেও হঠাৎ আবার সেই ব্যাথায় শঙ্কিত এই টাইগার পেসার।

রিহ্যাবে থেকেও তাসকিনের এমন ইনজুরিতে পড়া অবশ্যই শঙ্কার। বিসিবি সংশ্লিষ্টদের প্রত্যাশা সকলের দ্রুত সুস্থ হয়ে ২২ গজে রাজ করবেন তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

চিড়িয়াখানা থেকে সরিয়ে সাদা মহিষটি নেওয়া হলো যেখানে

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’