রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রিয়াঙ্কার ফেসবুক লাইভ, যা বললেন

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুকে কথা বলেছেন। রোহিঙ্গা শিশুদের করুণ অবস্থা বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে নিজ ফেসবুক পেজে লাইভে আসেন প্রিয়াংকা। প্রথমেই পরিস্কার পানির সংকটের কথা তুলেন ধরেন। প্রায় ১৪ মিনিটের বক্তব্যে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে।

শিশুদের জন্য নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াঙ্কা বলেন, এখানে শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা পাশাপাশি। ফলে বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। এর ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।

ভক্তদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘শিশুদের ধর্ম কী, বাবা-মা কে, এদের পরিচয় কী এগুলো বড় বিষয় না। এখন এদের দরকার আপনার সহানুভূতি।’

এক ভক্তের প্রশ্নের জবাবে বলিউব অভিনেত্রী বলেন, “শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কি? তাদের সবাই বলে ওঠে, ‘আমি স্কুলে যেতে চাই।” এ ছাড়া বলে, সে সাংবাদিক হতে চায়। এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে।’

প্রিয়াঙ্কা জানান, রোহিঙ্গাদের শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে। তিনি তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আহ্বান জানান।

গত ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে হাজারো রোহিঙ্গা নিহত হয়। এরপর থেকে রাখাইন থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে অনেকে শিশু আছে যাদের কোনো স্বজন নেই।

বিভিন্ন সময় জাতিসংঘ বলেছে, মিয়ামমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করতে গণহত্যা চালিয়েছে।

https://www.facebook.com/priyankachopra/videos/10160569229500691/

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ