,

জেদ্দা বিমান দুর্ঘটনা : ‘আমার মাকে কোলে নিয়ে লাফ দিই’

news-image

অনলাইন ডেস্ক : বিমানবন্দরে নেমেই প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জেদ্দায় বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশিরা। আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সৌদিতে ওমরা হজ্জ করতে যাওয়া ১৪১ জন বাঙালি। বর্ণনা করেন বিমান দুর্ঘটনার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।

জেদ্দায় বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, ‘প্রথমে আমার মিসেসকে ঝাঁপ দিতে বলি। পরে আমার মাকে কোলে নিয়ে লাফ দিই।’

আরেক নারী যাত্রী বলেন, ‘শুধু দুইটা ছেলের চেহারা মুখে ভাসছে। আমার ছেলে দুটোর জন্য আমাকে বাঁচতে হবে।’ দুর্ঘটনার শিকার এক যাত্রী বলেন, ‘ফাইনালি ক্যাপ্টেইন ডিসাইড করলো ল্যান্ডিং করবেন। ল্যান্ডিংটা ইমার্জেন্সি হওয়ার কারণে ৯০ ভাগ ধরে নিয়েছিলাম, মারা যাবো।’

জেদ্দা বিমানবন্দরে অত্যাধুনিক ব্যবস্থার কারণেই প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন যাত্রীরা। তবে এতো বড় ঘটনার পরও বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

এক যাত্রী বলেন, ‘অনেকেই ব্যথা পেয়েছে। অনেকেরই পা ভেঙ্গে গেছে। চোখে ব্যথা পেয়েছে অনেকে। অনেকের অনেক কিছু হয়েছে। কিন্তু কই? বাংলাদেশ থেকে তো কেউ গেল না।’
কান্নাজরিত কণ্ঠে এক যাত্রী বলেন, ‘আজ সকাল পর্যন্ত অ্যাম্বাসির কোনো লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।’

গতকাল মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে মদিনা থেকে ঢাকাগামী সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জেদ্দায় জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে ১০ জন ক্রু ও ১৪১ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে যাত্রী। তবে তাদের অবস্থা আশংকামুক্ত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের