,

বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

news-image

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের মধ্যে ২ নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুকরুল দক্ষিণপাড়ার আব্দুল হামিদের ছেলে আরিফুল ইসলাম সুমন (৩২) এবং নন্দিগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোকলেছার রহমান (৫২)।

থানার এসআই মাসুদ রানা জানান, বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজের সামনে বগুড়াগামী মিনি ট্রাক (বগুড়া-ড-১৪-৬৩৪৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (বগুড়া-ছ-১১-০৩৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার যাত্রীরা গুরুতর আহত হন।

এদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি আটক করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের