,

ইরানকে ‘প্লান বি’-এর হুমকি যুক্তরাষ্ট্রের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থান করছে। এবার ট্রাম্প প্রশাসন ‘প্লান বি’ এর মাধ্যমে ইরানের প্রতি কঠিন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। আর এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরান বিষয়ে মার্কিন পররাষ্ট্র নীতির নতুন এ পরিকল্পনা পম্পেও অতি দ্রুত প্রকাশ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল ওয়াশিংটনে এক ভাষণে বলেন, এই নিষেধাজ্ঞার পর নিজেদের অর্থনীতি বাঁচিয়ে রাখতে হিমশিম খাবে ইরান। দেশটি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং প্রভাব বিস্তারের চেষ্টা বন্ধ করাসহ যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে না নিলে এ নিষেধাজ্ঞার কবলে পড়বে বলেছেন পম্পেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরান পরমাণু চুক্তি থেকে সরে এসে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর পম্পেও এ কড়া বার্তা দিলেন।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ ৬ জাতিগোষ্ঠীর চুক্তি স্বাক্ষরিত হয়। ৮ মে ইরানের বিরুদ্ধে সমঝোতা ক্ষুণের অভিযোগ তুলে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ক্ষমতায় আসার পর থেকেই জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের এ চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

পম্পেও আরও বলেন, ইরান যদি তাদের নীতিতে পরিবর্তন আনে তবেই নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, আমরা তাদের প্রচণ্ড অর্থনৈতিক চাপে রাখব। গতকালের ভাষণে পম্পেও ইরানকে ১২টি শর্ত বেঁধে দেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল- সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার ও ইয়েমেনের বিদ্রোহীদের অর্থায়ন বন্ধ করা। আন্তর্জাতিক আণবিক বিদ্যুৎ সংস্থাকে তাদের পারমাণবিক পরীক্ষার বিস্তারিত জানানো ও এই পরীক্ষা বন্ধ করা, প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকির আচরণ বন্ধ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে মিসাইল হামলার হুমকি বন্ধ করা এবং আটক মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার শর্তও দেয় যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর