,

বাংলাদেশের ও অস্ট্রিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচলের চুক্তি

news-image

বাংলাদেশের সঙ্গেঅস্ট্রিয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করা হয়েছে। মাধ্যমে। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন এ্যন্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার।

এছাড়া ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের এরোনটিক্যাল অথরিটির মধ্যে একটি সমঝোতা স্বারক সই হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মনোনিত বিমান সংস্থাসমূহ সপ্তাহে ৭টি যাত্রী এবং ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশী কার্গো এয়ারলাইন্সগুলো ইউরোপে সরাসরি কার্গো পরিবহনের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল। অস্ট্রিয়া সহ এর পার্শ¦বর্তী দেশ ইতালি, জার্মানী, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, হাংগেরি-তে প্রচুর পরিমানে বাংলাদেশী বসবাস করে। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচল শুরু হলে অস্ট্রিয়াসহ পাশ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশীদের জন্য যাতায়াত সহজতর হবে। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে এএসএ স্বাক্ষরিত দেশের সংখ্যা ৫৩ তে দাড়াল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের