,

শান্তিনিকেতনে বৈঠকে বসছেন হাসিনা-মোদি-মমতা

news-image

নিউজ ডেস্ক : শান্তিনিকেতনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন উপলক্ষে শান্তিনিকেতনে মিলিত হচ্ছেন তারা। এসময় বহুল কাঙ্ক্ষিত তিস্তা পানিবণ্টন চুক্তির ব্যাপারে মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে সকাল ৮টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে শেখ হাসিনার। ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি কলকাতা ছাড়বেন। পরে সেখান থেকে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন তারা।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন সেখানে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাবেন। পরে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের প্রতীক হবে বাংলাদেশ ভবন।’

তিনি বলেন, এটি বাংলাদেশ এবং ভারতের সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বাংলাদেশ ভবনে বৈঠকে বসবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি।

পরে রাজধানী নয়াদিল্লির উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন শেখ হাসিনা। আবারো কলকাতা ফিরে শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী শেখ হাসিনাকে বিদায় জানাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের