,

পেইনের উপর ভরসা করতে পারছেন না ওয়ার্ন

news-image

স্পোর্টস ডেস্ক: গত মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্কের পর ঝড় বয়ে যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। ব্যাপক অদল-বদল করা হয় অজিদের ‘লিডারশিপ’ গ্রুপে। তারই অংশ হিসেবে প্রায় ৭ বছরের বিরতির পর ওয়ানডে দলে ফিরেই অধিনায়কত্ব পেয়ে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। একইসাথে টেস্ট দলেও নিষিদ্ধ স্টিভ স্মিথের দায়িত্ব পান পেইন।

টালমাটাল অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকায় দারুণভাবে দলকে সামলান পেইন। তবু এই উইকেটরক্ষক অধিনায়কের প্রতি ভরসা করতে পারছেন না অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তার মতে উইকেটরক্ষকরা সাধারণত সহ-অধিনায়ক হিসেবে দুর্দান্ত হয়, অধিনায়ক হিসেবে তাদের করার থাকে অল্পই। তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড শীঘ্রই নতুন দীর্ঘমেয়াদি অধিনায়ক খোঁজার পরামর্শ দেন এই স্পিনার।

অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল ফক্স স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘আমার মনে হয় না (টিম) পেইন দীর্ঘমেয়াদে অধিনায়ক থাকার মতো খেলোয়াড়। হ্যা! সে তার এই সংক্ষিপ্ত সময়ের অধিনায়কত্ব দুর্দান্ত করেছে। তবে আমাদের এখন ভবিষ্যত নিয়ে ভাবা উচিৎ। তিন ফরমেটের জন্য আমাদের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গার আছেন। আশা করি শীঘ্রই টেস্ট এবং ওয়ানডের জন্য আলাদা দুইজন নিয়োগ দেয়া হবে। এছাড়াও তিন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে খেলার সময় এসেছে আমাদের।’

উইকেটরক্ষক অধিনায়কদের প্রতি ভরসা করতে না পারার কারণ হিসেবে জাতীয় দলের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের উদাহরণ টানেন ওয়ার্ন। ফক্স স্পোর্টসে একসাথেই কর্মরত আছেন ওয়ার্ন এবং গিলক্রিস্ট। সাবেক এই উইকেটরক্ষকের সামনেই ওয়ার্ন বলেন, ‘আমি গিলির (গিলক্রিস্ট) সামনেই বলে দিচ্ছি উইকেটরক্ষকরা কখনোই ভালো অধিনায়ক হয় না। তবে তারা দুর্দান্ত সহ-অধিনায়ক হতে পারে। মাঠের মধ্যে অধিনায়ককে যথাযথ পরামর্শ দেয়া সহ ফিল্ডিং সাজানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন উইকেটরক্ষক।’

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর