,

মেসি-রোনালদোর শিরশ্ছেদের হুমকি আইএসের

news-image

স্পোর্টস ডেস্ক: জঙ্গি তৎপরতা ঠেকাতে ইতোমধ্যে জঙ্গি সংগঠন আইএসকে(ইসলামিক স্টেটস) বিশ্বকাপে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক দেশ রাশিয়া। তবু থেমে নেই আইএসের ভয়ভীতি ছড়ানোর কাজ। তারা এবার ফুটবল বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বকাপ শুরুর আগেই শিরñেদে হত্যা করার হুমকি দিয়েছে।

আসন্ন বিশ্বকাপের পর্দা উঠবে ১৪ জুন। এর আগেই রাশিয়ায় উপস্থিত হবে অংশগ্রহণকারী সবগুলো দল। সে সুযোগকেই কাজে লাগানোর হুমকি দিয়ে রাখলো আইএস। নিজেদের পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি প্রতীকী ছবি প্রকাশ করে এই হুমকি দেয় আইএস।

ছবিতে দেখা যায় মেসি এবং রোনালদোকে মাটিতে শুইয়ে তাদের উপর দুইজন জঙ্গি হাটু গেঁড়ে বসে আছে এবং ধারালো ছুরি জাতীয় অস্ত্র দিয়ে দুজনের গলা কেটে রেখেছে। এই ছবি প্রকাশ করার আগে মেসি এবং রোনালদোকে হত্যা করার ভিন্ন ভিন্ন হুমকি দিয়েছিল আইএস। তারই ধারাবাহিকতায় এবার দুজনকে একসাথে হত্যার হুমকি নিয়ে হাজির হল নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন।

মেসি-রোনালদোকে হত্যার হুমকি প্রদান ছাড়াও রাশিয়া বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকিস্বরূপ আরও একটি ছবি প্রকাশ করে আইএস। সেই ছবিতে দেখা যায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের গ্যালারীতে গ্রেনেড হাতে দাঁড়িয়ে আছেন এক জঙ্গি। আরও একটি ছবিতে দেখা গেছে, বিশ্বকাপের লোগোর মাঝখান বরাবর রক্তাক্ত ছুরি দিয়ে কাটা। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে আইএসের এমন তৎপরতা নিশ্চয়ই ভাবিয়ে তুলবে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত কর্মীদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের