,

ঘোষণার ১৬ দিন পরেও শুরু হয়নি ধান-চাল সংগ্রহ অভিযান

news-image

সরকারিভাবে ২ মে থেকে সারাদেশে কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর কথা। ঘোষণার ১৬ দিন পরেও হাওরাঞ্চলে শুরু হয়নি ধান-চাল সংগ্রহ অভিযান। কবে নাগাদ শুরু হবে তা-ও নিশ্চিত করতে পারেনি জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে ধান-চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এতে লোকসানের মুখে পড়ছে চাষীরা।

কিশোরগঞ্জে এখনো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করেনি খাদ্য বিভাগ। স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতিমণ ধান ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অথচ সরকার প্রতি মণ ধানের দাম এক হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে।

সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় গুদামে সরাসরি ধান দিতে পারছেন না প্রকৃত কৃষক। বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মণপ্রতি ধান ৫৫০টাকা থেকে ৬৫০টাকা দরে বিক্রি করছেন তারা।

জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, তালিকা না করায় প্রকৃত কৃষকরা সুযোগ পাচ্ছে না।ধান কেনার নির্দেশনা এখনও পাইনি।

নেত্রকোণার কৃষকরা বলছেন, দুই সপ্তাহের বেশি হলেও নেত্রকোণায়ও শুরু হয়নি ধান-চাল সংগ্রহ। আর জেলা খাদ্য বিভাগ ধান-চাল কেনার কথা বললেও কী পরিমাণ চাল কেনা হয়েছে তা জানাতে পারেনি কর্মকর্তারা।

মৌলভীবাজারে এখনো ধান কেনার নির্দেশনা আসেনি জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরে। বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করায় খরচ তুলতে হিমশিম খাচ্ছে হবিগঞ্জের কৃষকরা। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের