,

অবৈধ অভিবাসীদের ‘পশু’ বলে নতুন বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসীদের ‘পশু’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমন বিরূপ মন্তব্য করে নতুন আরেকটি বিতর্কের জন্ম দিলেন তিনি। অভিবাসীদের নিয়ে কথা বলার সময় মেক্সিকোর কর্মকর্তাদেরও এক হাত নিয়েছেন তিনি। খবর সিএনএন।

ট্রাম্প বলেন, এখনো অনেকেই আমাদের দেশে আসছে এবং অনেকেই আসার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে, তারা কতটা খারাপ। তারা আসলে মানুষ না বরং পশু। তার পরও আমরা তাদের দেশ থেকে বের করে দিচ্ছি না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন দুর্বল তাই তা এখন শক্তিশালী করা হবে। বর্তমান আইনকে তিনি একটি ‘বোবা’ আইন বলে আখ্যায়িত করেন। কিন্তু এখন এগুলো পরিবর্তনের সময় এসেছে। তাই তা অবশ্যই করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক নেতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠকে এসব মন্তব্য করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। বৈঠকে খুবই উত্তেজনার সাথে জানান, ‘আমরা শীঘ্রই তাদের দেশের বাইরে পাঠিয়ে দেব এবং অবশ্যই দেব। তারা যেন আর ফিরতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেব।’ তিনি বৈঠকটি থেকে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তে আরও কঠোর অবস্থান নেয়ার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালেও অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, যাদের চায় না অন্যান্য রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মাটি তাদের ভাগাড়ে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা