,

রোজা-ঈদযাত্রায় ভয় জাগাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাতায়াতকারী যানের একটু চাপেই নাকাল হয়ে পড়ছে যোগাযোগব্যবস্থা। বুধবার (১৬ মে) ওই পথজুড়ে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এবারের রোজা-ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলাচলকারী ঘরমুখো যাত্রীরা।

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে পুলিশ সদস্যরা ব্যাপক চেষ্টা করেও দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট। ছবি: বাংলানিউজগাড়ির চাকা যেখানে ঠায় স্থবির

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুরের দিকে যানজটের অবস্থা দেখতে সরেজমিনে গেলে সেখানে মানুষের বিভিন্ন দুর্ভোগের দৃশ্য উঠে আসে। সকাল থেকেই চলা এই দুর্ভোগে একেবারেই নাকাল হয়ে পড়েছেন এই সড়কে যাতায়াত করা যাত্রীরা। এদের অনেকেই চলতি পথে অসুস্থও হয়ে পড়েন।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এমন অবস্থা দেখা গেছে। খোদ ট্রাফিক পুলিশকেও দেখা গেছে যানজটের কারণে অসহায় অবস্থায় দায়িত্ব পালন করতে।

ঢাকা-কুমিল্লা রুটের দোয়েল বাসের হেলপার ফরিদ জানায়, রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৯টায় রওয়ানা দিয়ে বিকেল ৩টায় মদনপুর পৌঁছেছে।

পথেই খাবার ও প্রাকৃতিক কাজ যানজটে পড়া যাত্রীদের

যানজটে আটকেপড়া যাত্রীদের সবচেয়ে বড় সমস্যা পড়তে হয় ক্ষুধায়। একইসঙ্গে আরেক সমস্যা ছিল প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। উপায় না পেয়ে পুরুষ যাত্রীরা পথে কাজ সারলেও বাধ সাধে নারীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে নারীরা দীর্ঘক্ষণ নিজেদের সমস্যা তুলে ধরেন প্রতিনিধির কাছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট। ছবি: বাংলানিউজযানজটে তীব্র বিপাকে নারী ও শিশু যাত্রীরা

যানজটে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনে থাকা নারী ও শিশু যাত্রীদের। সেই সকাল থেকেই সড়কে থাকা নারী ও শিশু যাত্রীদের অনেকেই ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। থামা অবস্থায় অনেকেই গাড়ি থেকে নেমে হালকা খাবার খেয়েছেন কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের