,

ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরানের পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাকি দেশগুলোর করণীয় ঠিক করতে তিন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ব্রাসেলসে মঙ্গলবার রাতে এ বৈঠক হয়। খবর প্রেসটিভি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লা দ্রিয়াঁর সঙ্গে জারিফের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনিও উপস্থিত ছিলেন।

মোগেরিনি ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন। বৈঠকে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ এবং এটি অক্ষুণ্ণ রাখতে ইউরোপের কাছ থেকে বাস্তব প্রতিশ্রুতি আদায়ের উপায় নিয়ে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতা ধরে রাখার ক্ষেত্রে এ বৈঠককে ‘শুভ সূচনা’বলে উল্লেখ করে বলেন, শুরুটা ভালো হয়েছে। এখন আগামী কয়েক সপ্তাহের আলোচনা কোন পথে অগ্রসর হয় তার ওপর অনেককিছু নির্ভর করছে।

ব্রাসেলস বৈঠকে প্রবেশের আগে জারিফ বলেছিলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরানের অর্থনৈতিক স্বার্থের বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ ছিল। এখন যুক্তরাষ্ট্র এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাইবেন, সেসব স্বার্থ তারা রক্ষা করতে পারবে কিনা।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন। অথচ ২০১৫ সালে স্বাক্ষরিত এ সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হওয়ার ফলে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছিল যা মেনে চলতে প্রতিটি দেশ বাধ্য।

মার্কিন সরকার এ সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এটি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইরানকেও এ সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তবে তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, তার স্বার্থ রক্ষিত না হলে অচিরেই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে পূর্ণ মাত্রায় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালু করবে ইরান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর