,

সালমানের রেস থ্রি’র ট্রেলারে রেকর্ড

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত রেস সিরিজের তৃতীয় সিনেমা ‘রেস থ্রি’-এর ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার। মুুক্তির কয়েকঘণ্টার মধ্যে এই ট্রেলার দেখে ফেলেছেন আড়াই লক্ষেরও বেশি দর্শক।

এক দিনের মধ্যে এ ট্রেলার দেখেছেন ৭৩ লাখেরও বেশি মানুষ। হিন্দি সিনেমার ক্ষেত্রে যা কমই দেখা যায়। ট্রেলারের নিচে কমেন্ট বক্সে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। এই সিরিজে সালমানের উপস্থিতিকে অনেকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার মিস করছেন সাইফ আলী খানকে।

রেস সিনেমার ট্রেলার টুইট করে জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, সালমানের কাছে আমি কৃতজ্ঞ।

এদিকে সালমান টুইটে লিখেছেন, তিন বছর আগে আমাকে রেস থ্রি’র প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন আমার নিজেরই মনে হয়নি যে রেস সিরিজের ছবিতে আমি খাপ খাওয়াতে পারব বলে। তখন চিত্রনাট্যে কিছু পরিবর্তন করতে বলি। শুটিংয়ে যেমন খুব পরিশ্রম হয়েছে, তেমনই খুব মজা করেছি।

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রেস থ্রি’ সিনেমাটির। ‘রেস থ্রি’ ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। ‘রেস’ এবং ‘রেস টু’ ছবিতে প্রধান চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছিলেন। সেই চরিত্রেই এবার অভিনয় করবেন ভাইজান সালমান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের