,

কারিনার বিপরীতে হার্টথ্রব কার্তিক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে এবার দেখা যাবে তরুণ হার্টথ্রব কার্তিক আরিয়ানের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছেন করন জোহর। এর আগে সিঙ্গাপুরে কারিনা আর কার্তিক ডিজাইনার মনীষ মালহোত্রার একটি র্যা ম্প শোতে একসঙ্গে হেঁটেছেন। সামাজিক মাধ্যমে কারিনা -কার্তিকের সেই র্যা ম্প শো’য়ের ছবি এরই মধ্যে দর্শকদের মধ্যে হৈ চৈ ফেলে দিয়েছে।

নতুন এই ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক রাজ মেহতা। বলিউডের একটি সূত্র জানিয়েছে,কারিনা-কার্তিক ছাড়াও ছবিটিতে জাহ্নবী কাপুর অথবা কৃতি শ্যানন অভিনয় করবেন। তবে এখনও এই দুইজনের মধ্যে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি।

খুব শিগগরীই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, কারিনা এখনও ছবির চুক্তিতে স্বাক্ষর করেননি। তবে খুব তাড়াতাড়িই তিনি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

তরুণ অভিনেতা কার্তিকের পছন্দের নায়িকা কারিনা কাপুর। অনেকদিন ধরেই কার্তিক তার সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখছেন। এই ছবির মধ্য দিয়ে তার সেই স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে।

সূত্র : মিড ডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের