,

লাল গালিচায় খালি পায়ে স্টুয়ার্ট

news-image

বিনোদন ডেস্ক : চলমান ফরাসি চলচ্চিত্র উৎসব কানের লাল গালিচায় খালি পায়ে প্রবেশ করে সবাইকে চমকে দিলেন মার্কিন অভিনেত্রী ক্রিশ্চেন স্টুয়ার্ট। শুরু থেকেই কান ফেস্টিভালের গালা প্রিমিয়ারে নারীদের হাই হিল এবং পুরুষদের কালো টাইবিহীন প্রবেশ নিষিদ্ধ । এরই প্রতিবাদে গত সোমবার রাতে এবারের বিচারকদের তালিকায় স্থান পাওয়া স্টুয়ার্ট হিল খুলে হাতে নিয়ে প্রবেশ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার মার্কিন ছবি ‘ব্ল্যাক ক্ল্যান্সম্যান’-এর প্রিমিয়ারের সময় অভিনেত্রী ক্রিস্টেন তার জুতা খুলে হাতে নিয়ে নেন। এরপর হাতে জুতা নিয়েই লালা গালিচা থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান তিনি।

বিচারক হিসেবে স্টুয়ার্টের এমন সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ বাহবা জানান। অনেকেই মনে করছেন, ২০১৫ সালের সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি জুতা খুলেছেন।

এর আগে ২০১৫ সালে হিল ছাড়া জুতা পরার কারণে দুই মডেলকে কানের লাল গালিচায় হাঁটতে দেওয়া হয়নি। এতে ক্ষেপে যান হলিউড তারকারা। পরের বছরই ফ্রান্সের কান উৎসবে মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্টস খালি পায়ে হেঁটে ঘটনাটির প্রতিবাদ জানান।

২০১৬-তে ভেনিটি ফেয়ারের কানের বাধ্যতামূলক প্রথা উল্লেখ করে স্টুয়ার্ট বলেছিলেন, ‘এই বিষয়গুলোর আসলে পরিবর্তন আসা উচিত। আমি কী পরে যাবো না যাবো তার জবাবদিহি আমি আরেকজনকে করতে রাজি নই। আরেকটা বিষয় হলো আমি ইচ্ছে হলে কালো টাই পরিধান করতে পারবো, সেদিকে হিল বা ফ্ল্যাট কোনটা পরিধান করবো তা নির্বাচন করার অধিকারও আমার থাকা উচিত।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের