,

রমজানে বদলে যায় দেশের মুসলিম সম্প্রদায়ের জীবনাচরণ

news-image

রমজানে বদলে যায় দেশের মুসলিম সম্প্রদায়ের জীবনাচরণ। পাল্টে যাবে ঘুমের সময়-পরিধিও। পরিবর্তন আসবে খাদ্যাভাস, অফিস টাইম এবং পোশাকে। কারণ সিয়াম সাধনার এই মাসে ইবাদাত বন্দেগী করে কাটাতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে রমজানে যানজট আর দ্রব্যমূল্যে বৃদ্ধি নিয়ে আছে নান শঙ্কা।

আর যারা দারিদ্র দিনমজুর তাদেরও পরিবর্তন আসবে কাজে। অনেক খুচরা ব্যবসায়ী রমজান মাসে এসে তাদের পেশাও পরিবর্তন করে থাকে। কেউ কেউ আবার ইফতার বিক্রিতেও নেমে যান।

এছাড়া মাদ্রাসাগুলোতেই রমজানকে নিয়ে চলছে মুসল্লিদের প্রস্তুতি। রোজার মাহাত্ম আশেপাশের গ্রামে ছড়িয়ে দেওয়া এবং নেক আমলে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টায়ও নামবেন তারা।

রমজানে প্রস্তুতির রকম ফেরও আছে গ্রাম আর শহরে। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি রেস্তোরায় দিনের বেলায় খাবার বেচাকেনা বন্ধ থাকবে। তেমনি রোজার প্রথম দিন থেকে বদলে যাবে চকবাজারের রাস্তার চিত্র। কারণ রাস্তাগুলো চলে যাবে ইফতারের দখলে এবং সেখানে হবে হাজারও মানুষের সমাগম। পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস আদালতের চিত্রও বদলে যায় সিয়াম সাধনার এই মাসে।

ইসলামী চিন্তাবিদ ড. সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন বলেন, অনৈতিক কিছু করা যাবে না, কারণ ব্যবসা কিন্তু একটা এবাদাতও বটে। মানুষকে ফাঁদে ফেলে অধিক মুনাফা অর্জন করা যাবে না।

পাশাপাশি মুনাফার চেয়ে ত্যাগ আর সংযমকেই গুরুত্ব দেওয়ার আহ্বান মুসল্লিদের।

সূত্র : যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা