গাজায় প্রতিবাদ ও বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন যারা
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ ও নাকবা দিবসের ৭০ বছর পূর্তিতে গত সোমবার ও মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ মাসের শিশুও রয়েছে। নিরস্ত্র এসব মানুষের ওপর গুলি বর্ষণের নিন্দা জানিয়েছে সারাবিশ্ব। রয়েছে ১৪ কিংবা ১৫ বছরের শিশুও। আহত হয়েছে এমন আরো হাজার খানেক শিশু। সোমবার ৮ মাসের শিশু লায়লা আনোয়ার আল-ঘানদুর নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৬২ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

নিহতদের মধ্যে অন্যরা হলেন, এজ এল-দিন মুসা মোহাম্মদ আলসমাক (১৪), উইসাল ফাদল এজাত আলশেখ খালিল (১৫), আহমেদ আদেল মুসা আলশাহের (১৬), সাইদ মোহাম্মেদ আবু আলখেইর (১৬), ইব্রাহিম আহমেদ আলজারকা (১৮), এমান আলী সাদিক আলশেখ (১৯), জায়িদ মোহাম্মেদ হাসান ওমার (১৯), মোতাসেম ফাওজি আবু লোউলি (২০), আনাস হামদান কাদি (২১), মোহাম্মেদ আব্দ আলসালাম হার্জ (২১), ইয়াহিয়া ইসমাইল রাজাব আলদাকুর ( ২২), মুস্তাফা মোহাম্মেদ সামির মাহমুদ আলমাসরি (২২), এজ এলদিন নাহিদ আলোইয়ুতি (২৩), মাহামুদ মুস্তাফা আহমেদ আসাফ (২৩), আহমেদ ফায়েজ হারব শাহাদাহ (২৩), আহমেদ আওয়াদ আলাøা (২৪), খালিল ইসমাইল খালিল মানসুর (২৫),

মোহাম্মেদ আশরাফ আবু সিত্তা (২৬), বিলাল আহমেদ আবু দিকা (২৬), আহমেদ মাজেদ কাসেম আতা আল্লা (২৭), মাহমুদ রাবাহ আবু মামার (২৮), মুসাব ইওসেফ আবু লেইলাহ (২৮), আহমেদ ফাওজি আলতেতর (২৮), মোহামেদ আব্দেলরাহমান মেকদাদ (২৮), ওবায়দাহ সালিম ফারহান (৩০), জিহাদ মুফিদ আল-ফাররা (৩০), ফাদি হাসান আবু সালাহ (৩০), মোতাজ বাসাম কামিল আল-নুনু (৩১), মোহাম্মেদ রিয়াদ আব্দুলরহমান আলামুদি (৩১),

জিহাদ মোহাম্মেদ ওতমান মুসা (৩১), শাহির মাহমুদ মোহাম্মেদ আলমাদহুন (৩২), মুসা জাবর আব্দুলসালাম আবু হাসনাইন (৩৫), মোহাম্মেদ মাহমুদ আব্দুলমতি আবদাল’আল (৩৯), আহমেদ মোহাম্মেদ ইব্রাহিম হামদান (২৭), ইসমাইল খালিল রামাদান আলদাহুক (৩০), আহমেদ মাহমুদ মোহাম্মেদ আলরানতিসি ( ২৭), আলা আলনুর আহমেদ আলখাতিব (২৮), মাহামুদ ইয়াইয়া আব্দাওয়াব হুসেইন (২৪), আহমেদ আব্দুল্লাহ আলআদিনি (৩০), সাদি সাইদ ফাহমি আবু সালাহ (১৬), আহমেদ জহির হামিদ আলসাওয়া (২৪), মোহাম্মেদ হানি হোসনি আলনাজ্জার (৩৩), ফাদল মোহাম্মেদ আতা হাবশি (৩৪), মোকতার কামিল সালিম আবু খারমাশ (২৩), মাহমুদ ওয়য়েল মাহমুদ জুনদেয়াহ (২১), আব্দুলরাহমান সামি আবু মাত্তার (১৮),

আহমেদ সালিম আলইয়ান আলজারফ (২৬), মাহমুদ সুলায়মান ইব্রাহিম আকল (৩২), মোহাম্মেদ হাসান মুস্তাফা আলাবাদিলাহ (২৫), কামিল জিহাদ কামিল মিহনা (১৯), মাহমুদ সাবের হামাদ আবু তায়েমা (২৩), আলী মোহামেদ আহমেদ খাফাজাহ (২১), আব্দেলসালাম ইওসেফ আব্দেলওয়াব (৩৯), মোহাম্মেদ সামির দুওয়েদার (২৭), তালাল আদেল ইব্রাহিম মাত্তার (১৬), ওমার জোমা আবু ফাল (৩০), নাসের আহমেদ মাহমুদ গারব (৫১), বিলাল বাদির হুসেইন আল-আশরাম (১৮) ও বাকি দুই জন অজ্ঞাতনামা। মিডিল ইস্ট মনিটর











