,

ভোট ডাকাতির নতুন সংস্করণ হয়েছে খুলনায়, বললেন বিএনপির প্রার্থী মঞ্জু

news-image

ডেস্ক রিপোর্ট : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১০৫ কেন্দ্রে ভোট-ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি এসব কেন্দ্রের ফল বাতিল করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় নগরের কে ডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্জু এ দাবি জানান।

খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হয় গতকাল মঙ্গলবার। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারান বিএনপির মঞ্জুকে। তবে বিএনপির এই প্রার্থী আজ বলেছেন, ব্যাপক অনিয়ম করেই আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা হয়েছে।

গতকাল নির্বাচনে ভোট দিতে গিয়েই অবশ্য নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছিলেন, বেশ কিছু কেন্দ্রে তাঁর নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। মঞ্জু আজও একই অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল দুপুর ১২টার পর অনেক কেন্দ্রে ভোটারদের যেতে দেওয়া হয়নি। মঞ্জু বলেন, ‘গতকাল যে নির্বাচন হয়েছে, খুলনায় এমন নির্বাচন আগে হয়নি। এখানে ভোট-ডাকাতির নতুন ধারা সংযোজন হয়েছে।’

১০৫ কেন্দ্রে ভোট-ডাকাতির অভিযোগের পাশাপাশি মঞ্জু ৪৫টি কেন্দ্রে ভোটের তদন্ত দাবি করেছেন।

আজকের সংবাদ সম্মেলনে আরও কিছু দাবি তুলে ধরেন মঞ্জু। তিনি গতকালের নির্বাচনে অনিয়মের জন্য দায়ী পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের চিহ্নিত করা এবং তাঁদের বিচার দাবি করেন।

নজরুল ইসলাম মঞ্জু দাবি করেন, মেয়র নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত বিএনপির অন্তত ২০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি করেন।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা