,

কুমিল্লার দাউদকান্দিতে ৫০ কিলোমিটার যানজট

news-image

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

মঙ্গলবারও মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও একই অবস্থা দেখা গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক চেষ্টা করেও দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

এদিকে যানজটে আটকেপড়া পণ্যবাহী যানবাহন চালকদের মাঝে শুকনো খাবার, জুস ও পানি বিতরণ করেছে জেলা পুলিশ।

এ ছাড়া দাউদকান্দি টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনে ওজন নিয়ন্ত্রণ পরীক্ষার নামে চাঁদাবাজির কারণে ঢাকামুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৭-৮ ঘণ্টারও বেশি।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত কয়েক দিন ধরে দাউদকান্দিতে যানজটের ফলে গাড়ি থেমে থেমে চলছে। মহাসড়কে যানবাহনের গতি অনেক কম, তাই যানজটের সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের