,

শাকিব খানের অনুরোধ সম্রাট

news-image

বিনোদন প্রতিবেদক : ‘একটা খুব ভালো ছবি হচ্ছে। আমি কাজ করছি। আমি চাই এখানে তুমিও কাজ করো। আর কাজটা তোমাকে করতেই হবে।’ চিত্রনায়ক সম্রাটকে এভাবেই বললেন শাকিব খান, দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক। আর আজ মঙ্গলবার প্রথম আলোকে সম্রাট বললেন, ‘বড় ভাই যেহেতু অনুরোধ করেছেন, আমিও রাজি হয়ে যাই।’ ‘ক্যাপ্টেন খান’ ছবির সঙ্গে এভাবেই যুক্ত হলেন সম্রাট।

গতকাল সোমবার থেকে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন সম্রাট। শুটিং হয়েছে এফডিসিতে আর তেজগাঁওয়ে এক রেস্তোরাঁয়। সম্রাট জানালেন, অপরাধ জগৎ নিয়ে ‘ক্যাপ্টেন খান’ ছবির গল্প। শাকিব খান গ্যাংস্টার। নানা অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। অপরাধকর্মে তাঁর অন্যতম সহযোগী সম্রাট। একসঙ্গে সব কাজ করেন।

সম্রাট বললেন, ‘গল্পে আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। শাকিব খানের ফোনের পর ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন যখন আমাকে গল্পটি শোনালেন, আমি মুগ্ধ হয়ে যাই। আর চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা, তা আমরা সবাই জানি। এ জন্য চলচ্চিত্রের কাজ করা হয় না। সেদিক থেকে এই ছবিটি অন্য রকম।’

ওয়াজেদ আলী সুমন জানান, ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান ও সম্রাট দুজনই আন্ডার ওয়ার্ল্ডের ডন। দুজনের চরিত্রই বেশ মজার। ২০ মে থেকে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং হবে কক্সবাজারে। ঈদের পর টানা কাজ হবে ব্যাংককে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে আরও অভিনয় করছেন শবনম বুবলী, কলকাতার পায়েল মুখার্জি, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, শিবা শানুসহ অনেকে।

সম্রাট সর্বশেষ কাজ করেছেন পরিচালক রাজু চৌধুরীর ‘শুটার’ ছবিতে। এই ছবিরও নায়ক ছিলেন শাকিব খান। এরপর চলচ্চিত্রে আর কোনো কাজ করা হয়নি। সম্রাট জানান, কারণ এ সময় তাঁর বাবা অভিনেতা রাজ্জাক মারা যান।

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায় অনেক দিন থেকেই সম্রাট নাটক ও টেলিছবি পরিচালনা করছেন, অভিনয়ও করছেন। জানালেন, এবার বাবা দিবসের জন্য একটি টেলিছবি তৈরি করেছেন তিনি। নাম ‘বাবা’। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরীফ খান ও অর্ষা। আগামী ১৭ জুন টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে