,

শেষ চারের আরও কাছে কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ের মতো আইপিএলের পয়েন্ট তালিকাটাও কম জমজমাট নয়। শেষ চারের লড়াইয়ের জন্য এই মুহূর্তে লড়তে হচ্ছে পাঁচটি দলকে। এই পাঁচ দলের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও। আজ ইডেন গার্ডেনে শেষ চারের আরও কাছে যাওয়ার লড়াইয়েই নেমেছিল দুই দল। রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল কলকাতা।

অপরাজিত ৪১ রান খেলে দলকে জিতিয়ে ফেরা কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক এ জয়ে বড় ধন্যবাদ দেবেন বোলারদের। কুলদীপ যাদব-আন্দ্রে রাসেলদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান অলআউট ১৪২ রানে। ৪ ওভারে ২০ রান দিয়ে শুধু কৃপণ বোলিং নয়, কুলদীপ উইকেট তুলে নিলেন ৪টি। ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট রাসেলের। কলকাতার দুই বোলার যেভাবে টেনে ধরলেন, রাজস্থান বড় স্কোর গড়বে কীভাবে!

বোলাররা অনেকটা এগিয়ে দিয়েছেন, কলকাতার ব্যাটসম্যানরা সেটিরই পূর্ণতা দিয়েছেন। তবে রাজস্থানের বেন স্টোকস কাজটা একটু কঠিন করে তুলতে চেয়েছিলেন। তাতে কাজ হয়নি। ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৫ রানে ৩ উইকেট, ইংলিশ অলরাউন্ডারের অসাধারণ বোলিং বৃথাই গেছে। ক্রিস লিন আর কার্তিকের সতর্ক ব্যাটিং কলকাতাকে জয়ের প্রান্তে নিয়ে গেছে। স্টোকসের শিকার হয়ে লিন ৪৫ রানে আউট হলেও কার্তিক টিকে ছিলেন শেষ পর্যন্ত।

প্লে অফের আগে কলকাতার আরেকটি ম্যাচ বাকি, ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। ১৪ এপ্রিল ইডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। এবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের উঠানে কলকাতাকে আরও চেপে ধরার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে