,

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে নিহত ৯

news-image

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসেন। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ পর্যন্ত নিহতদের মধ্যে তিন জনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন- লোহাগাড়া উপজেলার কলাউজান ২নং ওয়ার্ডের আবদুস সালামের মেয়ে টুনটুনি বেগম (১৫), সাতকানিয়ার খাগরিয়ার মো. ইসলামের স্ত্রী হাছিনা আক্তার (৩৮) ও বান্দরবানের হাইতলীর ইব্রাহিমের স্ত্রী নূর আয়েশা (৩০)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের