,

শ্রীমঙ্গলে ‘চা নিলাম’, দেড় শ বছরে এই প্রথম

news-image

ডেস্ক রিপোর্ট : সিলেট অঞ্চলে প্রথমবারের মতো ‘চা নিলাম’ কার্যক্রম শুরু হয়েছে। দেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে শুরু হয়েছে এই কার্যক্রম। ১৮৫৭ সালে সিলেটে চা উৎপাদন শুরুর প্রায় দেড় শ বছর পর এই প্রথম সিলেটের চা সিলেটেই নিলাম হচ্ছে।

এর আগে চা নিলাম কার্যক্রমের জন্য বেশ কয়েকবার দিন-তারিখ ঠিক করেও কার্যক্রম শুরু করা যায়নি।

আজ সোমবার সকাল সাড়ে আটটায় শ্রীমঙ্গলের খান টাওয়ার নামক স্থানে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চা নিলাম কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে পূরণ হলো সিলেটবাসীর দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষা।

সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। গত বছরের ৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন। এরপর কয়েক দফা সভা, সমাবেশ ও প্রশাসনিক কার্যক্রম শেষ করে আজ সকালে শুরু হয় এই নিলাম কেন্দ্র থেকে চা বিক্রি। এতে খুশি শ্রীমঙ্গলসহ বৃহত্তর সিলেটবাসী।

এ নিলামে অংশ নিয়েছে দেশের সাতটি ব্রোকারেজ হাউস ও শতাধিক বিডার।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ড. এ কে মোমেন বলেন, ইতিমধ্যে ব্রোকারেজ হাউসগুলো চায়ের গুণগত মান আস্বাদন করে প্রায় সাড়ে পাঁচ লাখ কেজি চা নিলামে উত্তোলন করেছে। এর ফলে ভালো মানের চা বিক্রির পাশাপাশি বছরে প্রায় ২০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যসচিব জহর তরফদার , আজ বেলা একটা পর্যন্ত চায়ের নিলাম অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১২ কোটি টাকার চা নিলাম হবে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ বিকেল চারটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা নিলাম কার্যক্রমে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর