,

নিউ ইয়র্কে প্রবাসী পত্রিকা সম্পাদকদের মতবিনিময়

news-image

বাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাভাষী ৯টি সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের বেলোজিনো ব্যাঙ্কুয়েট পার্টি হলে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় অংশ নেওয়া প্রকাশক ও সম্পাদকরা হলেন- ‘সাপ্তাহিক ঠিকানা’ প্রতিষ্ঠাতা সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, ‘সাপ্তাহিক বাঙালি’ সম্পাদক কৌশিক আহমেদ, ‘সাপ্তাহিক পরিচয়’ সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তহিক বাংলা পত্রিকা’ সম্পাদক আবু তাহের, ‘সাপ্তাহিক বাংলাদেশ’ সম্পাদক ওয়াজেদ এ খান, ‘সাপ্তাহিক দেশ বাংলা’ সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, ‘সাপ্তাহিক জন্মভূমি’ সম্পাদক রতন তালুকদার, ‘সাপ্তাহিক আজকাল’ প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ ও ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ।

সভার শুরুতে ৯ সম্পাদকের পক্ষে কৌশিক আহমেদ ‘নিউ ইয়র্কে বাংলা সংবাদপত্র প্রকাশনার তিন দশকের কথা’ শিরোনামে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান।

পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে প্রকাশক ও সম্পাদকরা বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এতে সম্পাদকরা জানান, নিউ ইয়র্কের শতকরা ৪৪ ভাগ মানুষ কমিউনিটি পত্রিকা নিয়মিত পড়েন। কিন্তু স্থানীয় পাঠক আর বিজ্ঞাপনের বাজার যাচাই-বাছাই না করে নতুন নতুন পত্রিকা প্রকাশের কারণে কমিউনিটিতে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, মর্যাদা হারাতে চলেছে পেশাদার সাংবাদিকতা।

সভায় আরও বক্তব্য দেন প্রবাসী রাজনীতিক সিদ্দিকুর রহমান। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা