,

পিএসজি ছাড়ার গুজবে ‘বিরক্ত’ নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক: ট্রান্সফারের রেকর্ড গড়েই বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে পাড়ি জমিয়েছিলেন নেইমার। সেই যে বার্সেলোনা ছাড়লেন তারপর থেকে ট্রান্সফার গুজব পিছু ছাড়ছে না নেইমারের। তারপর থেকেই ধারাবাহিক গুঞ্জন, প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমগুলো তো প্রায় প্রতিদিনই নেইমারের ট্রান্সফার গুজবে ঘি ঢেলে যাচ্ছে। এইসব গুজবে ভীষণ বিরক্ত ব্রাজিলিয়ান সেনসেশন। রোববার লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। সেই অনুষ্ঠানে নিজের ট্রান্সফারের গুজব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।

গেল আগস্টেই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন নেইমার। তবে ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে পিএসজি’র লিগ ওয়ান শিরোপা জয়সহ বেশ কয়েকটি শিরোপা উদযাপনে দলের সাথে থাকতে পারেননি তিনি। কিন্তু ফরাসি লিগে খেলা ২০ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। সেই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। প্যারিসে তার হাতে এ পুরস্কার তুলে দেন তারই স্বদেশী কিংবদন্তি রোনাল্ডো।

সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে নেইমার বলেছেন, ‘শুধুমাত্র বিশ্বকাপ নিয়ে ভাবছি। প্রত্যেক ট্রান্সফারই একই রকম। ব্যক্তিগতভাবে, আমার জন্য কোন বিষয়ে কথা বলার সময় নয় এখন। সবাই জানে, আমি কেন এখনে এসেছি, আমার উদ্দেশ্য কি?’

২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশন আরো বলেছেন, ‘আমার লক্ষ্য এখন বিশ্বকাপ এবং ট্রান্সফার বা ট্রান্সফারের বিষয়ে কথা বলার সময় এখন নয়। আমার সারা জীবনে, প্রত্যেক ট্রান্সফার নিয়েই কথা উঠেছে এবং এটা বিরক্তিকর।’

এর আগে শনিবার পিএসজি’র চেয়ারম্যান নাসের আল-খেলাইফি নেইমারের ট্রান্সফারের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘কে বলেছে নেইমার পিএসজি’তে থাকছে না? কেউ কি বলেছে? কেউই বলেনি। আমাদের সাথে নেইমারের চুক্তি আছেÑ২০০০ পার্সেন্ট নিশ্চিত, সে আগামী মৌসুম এখানে থাকছে। আমি নিশ্চিত, নেইমার এখানে থাকতে চায়।’

এদিকে লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড় নির্বাচিত হতে পেরে দারুণ আনন্দিত নেইমার বলেছেন, ‘আমি আমার দল ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সদ্য শেষ হওয়া মৌসুম নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাইÑআমি খুবই খুশি। এটা খুবই সম্মানেরÑআমার সতীর্থদের ছাড়া আমি এটা জিততে পারতাম না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা