,

‘শাকিব খানের বিরুদ্ধে কথা বলে ইউটার্ন নিলাম কেন?’

news-image

বিনোদন ডেস্ক: ‘অনেকে মনে করে ‘অন্তর জ্বালা’ রিলিজের আগে ‘মনের জ্বালা’র হিরো সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে কথা বলে এখন আবার ইউটার্ন নিলাম কেন? অঙ্কটা সোজা। হাইটে হাইট টানে।’— এমনটা বললেন পরিচালক মালেক আফসারী।

ফেসবুকে শনিবার সকালে দীর্ঘ স্ট্যাটাস দেন ‘অন্তর জ্বালা’ সিনেমার নির্মাতা। সেখানে মালেক আফসারী আরো লেখেন, ‘বড় খানের সাথে ছোট খানের নির্বাচনী দ্বন্দ্ব লাগাতে আমি সেই সুযোগটা নেই। ‘অন্তর জ্বালা’কে আলোচনায় নিয়ে আসি এবং ১১৯টি সিনেমা হলে রিলিজ করি।

অনেক বাধা ছিল তোয়াক্কা করি নাই। টপ গিয়ারে এগিয়ে গেছি কারণ আমার সাথে পাওয়ার (প্রযোজক) ছিল। আমি যা বলেছি যা করেছি সবই ছিল আমার ডিউটি। ছবি রিলিজ ডিউটি শেষ। এখন আমি মুক্ত।

নীতিগতভাবে সবাই এক’— আমি না। আমি আমার মতো চলি। আমার দল লাগে না। একা চলতে ভালোবাসি। ধান্ধাবাজদের ঘৃণা করি। যা সত্যি তাই বলি।

শাকিব খান আর তার ভক্তরা বর্তমান সিনেমাকে চাঙ্গা রেখেছে। ভাবার কারণ নাই আমি শাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছি।

নাহ্ আমি এমন না। এই সিনেমার সব স্টার নিয়ে কাজ করেছি। কারও কাছে আমাকে যেতে হয়নি। আমি ভাগ্যবান।

আমি এখন সিনেমা থেকে অনেক অনেক দূরে। ২০২০ সালের আগে এফডিসির মুখ দেখতে চাই না।’

সূত্র: পরিবর্তন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা