,

বাংলাদেশ সেনাবাহিনীর অর্জিত ‘আন্তর্জাতিক সুনাম’ ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে, সেই সুনাম ধরে রাখতে তাদের কাজ করে যেতে হবে।

আজ রোববার  সকালে (১৩ মে) ঢাকা সেবানিবাসে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ সরকার দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে। ১৯৯৬ সালে জনগণ ভোট দিয়েছিল বলে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়। আর আমরা সরকারে আসার পর থেকেই সেনাবাহীনির কিভাবে উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিক করা যায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিই এবং তা কার্যকর করা হয়। বঙ্গবন্ধু যে নীতিমালা দিয়ে গিয়েছিলেন, সেই নীতিমালা অনুসারে স্বস্ত্রবাহিনীকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ করা হয়।

বাংলাদেশ বর্তমানে দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টারসহ দেশের বিভিন্ন সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।  সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের