,

সাত পাকে বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তী এবং বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়  বজবজের বাওয়ালি রাজবাড়িতে বহু জল্পনা, গসিপের অবসান ঘটিয়ে শেষপর্যন্ত সাত পাকেই বাঁধা পড়লেন। গতকাল শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ঘটা করেই দুজনের মঙ্গল শঙ্খসহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ভারতের আনন্দ বাজার পত্রিকার সূত্রে আরো জানা যায়, সম্পন্ন বাঙ্গালি রীতি মেনে ঢালিউডের হাই-প্রোপাইলের এই বিয়েতে মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে সমস্ত কিছুই হয়েছে ২৪ পরগনার এ রাজবাড়িটিতে।রাজও শুভশ্রীর আত্বীয়, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও সহ-কর্মীদের উপস্থিতিতে এই মেগা বিয়েতে আলো, বাজনাসহ ঝলমলে এ আয়োজনের সাথে ঝলমল করছিল রাজচক্রবর্তী এবং শুভশ্রীর মুখও।

বিয়ের দিন লাল বেনারসী, চন্দন ও সোনার গয়না, গলায় ফুলের মালায় চিরাচরিত বাঙালি বধূর সাজে ধরা দেন শুভশ্রী। আর সাদা ধূতি পরেই বিয়ের পিঁড়িতে বসেন রাজ। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদানসহ সবকিছুতেই বাঙালি রীতি মেনে বিয়ে করলেন এই তারকা জুটি। অতিথিদের জন্য ছিল ভোজের বিশাল আয়োজন।
আাগমী ১৩ মে আরবানায় অনুষ্ঠিত হবে রাজ ও শুভশ্রীর বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে দুই তারকার ঘনিষ্ঠজনদের পাশাপাশি উপস্থিত থাকবেন টলিমহলের প্রায় সব তারকাই।

ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে এর বিজয়ী শুভশ্রীর আবির্ভাব ঘটে ‘মাতে তা লাভ হেলার’ নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে। তার প্রথম অভিনীত বাংলা ছবি ছিল ‘পিতৃভূমি’ । ছবিতে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবু, বস, আমি শুধু চেয়েছি তোমায়’ সহ বিভিন্ন ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক প্রশংসা কুড়ান। অন্যদিকে অভিমান, কানামাছি, বোঝেনা সে বোঝেনা, চিরদিনই তুমি যে আমার’সহ বেশ কিছু ছবি পরিচালনা করেন রাজ চক্রবর্তী।
প্রসঙ্গত, টলিউড তারকা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে হওয়ার কথা ছিল অনেক আগেই। নানা কারনে পিছিয়ে গিয়েছিল তাদের বিয়ে । এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল নানা খবর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর