,

খুলনা সিটি নির্বাচনে ২ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে

news-image

আগামী আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে দু’টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক ভোটগ্রহণ। তবে ইভিএম চালুর পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পিটিআই জসিম উদ্দিন হোস্টেলের ৬টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ১ হাজার ৮৭৯ জন পুরুষ ভোটার। আর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি বুথেও একই পদ্ধতিতে ভোট দেবেন ১ হাজার ৯৯ জন নারী।

সেই লক্ষ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক ভোট গ্রহণ ও প্রচারণা। পরীক্ষামূলক ভোট দিয়ে ভোটাররা বলছেন, ইভিএমে ভোট গ্রহণ ও গণনা সহজ। তবে এ পদ্ধতির সাথে পরিচয় ঘটাতে এবং অভ্যস্ত হতে প্রয়োজন প্রচারণা ও প্রশিক্ষণ।

সাধারণ মানুুষ বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইবিএম পদ্ধতিতে ভোট দিতে হলে তার জন্য এখনই ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে হবে। ইবিএম পদ্ধতিতে ভোট দিতে যেমন সুবিধা হবে তেমনি অপর দিকে সময়ও অপচয় হবে না।

তবে ইভিএমকে বিতর্কিত পদ্ধতি বলে বাতিলের দাবি করে বিএনপি প্রার্থীর। অন্যদিকে আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ।

খুলনা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা বিতর্কিত কোনো বিষয়কে এখানে না দেবার জন্য বলেছিলাম নির্বাচন কমিশনকে। ইবিএম পদ্ধতিকে আবার বিবেচনায় আনার দাবি করেন তিনি।

খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমরা পিছিয়ে যাব না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। ডিজিটাল হিসেবে যে বাংলাদেশ পরিচিত হয়েছে সেটা সকল কার্যক্রমের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।

আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। সেই লক্ষ্যে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এনআইডি উইং এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ২টি কেন্দ্রে ইবিএম ব্যবহার করা হবে। সেই লক্ষ্যে কমিশনের নিয়মিত কর্মকর্তা হিসেবে কার্যক্রম চালানো হচ্ছে। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা