,

পিএসজি থেকে সরে দাঁড়াতে পারেন নেইমার!

news-image

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। তার পর থেকেই শুরু হয় গুঞ্জন। নেইমার যে কোন সময় পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে। ঘটনার প্রেক্ষিতে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি নেইমারের বাবা বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাবির সঙ্গে ফ্রান্সে দেখা করার পর সেই গুঞ্জন আর জোড়াল হল।

কিছুদিন আগেই ব্রাজিল থেকে আবারও পিএসজিতে ফিরেছেন নেইমার। তখন সবাই ভেবেছিল হয়তো আগামি মৌসুমে পিএসজিতেই থাকছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে তার কিছুদিন পরই স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায় ইংল্যান্ড কিংবা জার্মান নয় রোনালদোর সঙ্গে খেলতে আগ্রহী নেইমার।

নেইমারকে দলে নিতে অনেক আগে থেকেই আগ্রহী রিয়াল। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, রোনালদোসহ সিনিয়র ফুটবলাররাও নেইমারের ব্যাপারে ইতিবাচক।

এদিকে তার বাবা নেইমার সিনিয়র সম্প্রতি বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাবির সঙ্গে ফ্রান্সে দেখা করেছেন। নেইমারের পিএসজিতে যাওয়ার পেছনেও হাত ছিল জাহাবির। নেইমারের বাবা ও জাহাবি কি তাহলে নেইমারকে পিএসজি থেকে সরিয়ে আনতে পথ খুঁজছেন?

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের