,

গাইলেন সালমান, নাচলেন শাহরুখ

news-image

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড তারকা সোনম কাপুর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিকেলে মুম্বাইয়ের পাঁচতারকা হোটেল ‘লীলা’ বলরুমে আয়োজন করা হয় সোনমের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান এক ছাদের নিচে হাজির করে গোটা বলিউডকে। নাচে গানে গোটা অনুষ্ঠানটিকেই মাতিয়ে তোলেন তাঁরা।

সোনমের চলচ্চিত্র ‘প্রেম রতন ধন পায়ো’-এর টাইটেল ট্র্যাকে, সাভা সাভা, সাজান জি ঘার আয়ার মত গানে মঞ্চ মাতান নির্মাতা করন জোহর। মঞ্চে ছিলেন সোনমের বাবা অনিল কাপুরও। মাই নেম ইজ লক্ষণ ছবির গানে তাল মেলাতে দেখা যায় তাঁকে। এছাড়া অর্জুন কাপুরের সঙ্গে তুনে মারি এন্ট্রিয়ারে গানেও পা মেলান অনিল। তাঁদের পরে মঞ্চে হাজির হন রণবীর সিং। এছাড়া সোনমের বিয়ে শাহরুখ খান ও সালমান খানকে আবারও এক মঞ্চে হাজির করে। জুড়ুয়া ছবির চলতি হ্যায় কেয়া ন সে বারা গানে নাচতে দেখা যায় শাহরুখ-সালমানকে। এসময় মিকা সিংকে পেছনে ঠেলে নিজেই মাইক্রোফোন হাতে গান গাইতে শুরু করেন সালমান। নাচ থামাননি শাহরুখ। তাঁকে সঙ্গ দিয়েছেন বর ও কণে।

মঞ্চে না হাজির হলেও এঁদের বাইর আরো একঝাঁক তারকা উপস্থিত ছিলেন সোনমের বিবাহোত্তর সংবর্ধনায়। সোনমের আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, কারিনা ও কারিশমা কাপুর, সাইফ আলি খান, কাজল, কঙ্গনা রানাউত, রেখা, রানী, মুখার্জী, শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মিরা, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, বনি কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, গৌরী খান, জ্যাকলিন ফার্নান্দেজ, জুহি চাওলা, সিদ্ধার্থ রায় কাপুর, আদিত্য রায় কাপুর, জুহি চাওলা, অক্ষয় কুমার, টুইংকেল খান্না, বনি কাপুর, খুশি শিল্পা শেঠি, স্বরা ভাস্কর, মাধুরি দীক্ষিত, সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালান নকশাকারক মাসাব গুপ্ত , ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নিতু, জ্যাকি শ্রফ, শত্রুঘ্ন সিনহা মুকেশ আম্বানি ও নিতা আম্বানি। এনটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের