,

‘সাকিব আন্ডাররেটেড খেলোয়াড়’

news-image

স্পোর্টস ডে: গতকাল রাতে দলের প্রয়োজনে ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ালেন। পার্থিব প্যাটেল ও বিরাট কোহলিকে ফেরালেন সাজঘরে। টাইগার এই তারকার এমন দুর্দান্ত পারফরমেন্সে হায়দরাবাদ জয় পেয়েছে ৫ রানে। শুধু তাই নয় নিশ্চিত করেছে প্লে অফ খেলাও।

ম্যাচ শেষে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। জানালেন হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’

এছাড়া হায়দরাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক উল্লেখ করে লক্ষ্মণ আরও বলেন, ‘আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট।’

উল্লেখ্য,  এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে হায়দরাবাদ। আর সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল কোহলিরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের