,

খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি : হাছান মাহমুদ

news-image

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকলে নাকি বিএনপির ভোট বাড়ে। তাই বিএনপির নেতারা চায় না খালেদা জিয়া মুক্তি পাক।

মঙ্গলবার (৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা করছে না। তারা আদালতে যে সমস্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন, তা শুনে মনে হয় তারা নাটক করছেন। বেগম খালেদা জিয়া কখনও বাংলাদেশেকে ভালোবাসেনি। এজন্য তিনি এসএসসি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করেছিলেন কিন্তু উর্দুতে পাস করেছিলেন।এতে বুঝা যায় তিনি উর্দুকে কত ভালোবাসতেন।

ড. কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, ১/১১ সময় উনারা ষড়যন্ত্র করেছে। বর্তমানেও ষড়যন্ত্র করছে। গতকাল ড. কামাল এক সভায় বলেন জাতীয় নির্বাচনও স্থগিত হবে।, এ থেকে বুঝা যায় উনারা সব সময় ষড়যন্ত্র লিপ্ত থাকে। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হয়েছে। গাজীপুরে জয়ের ব্যাপারে আমরা আশাবাদি ছিলাম। স্থগিত হওয়াতে আমরা হতাশ।

তিনি বলেন, যে মামলার কারণে আদালত গাজীপুর নির্বাচন স্থগিত করেছে। সে মামলাটি গত বছর বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন। গতবছর নির্দিষ্টভাবে মামলা উপস্থাপন করতে না পারায় আদালত সিদ্ধান্ত নিতে পারেনি। এবার সঠিকভাবে মামলা উপস্থাপন করার কারণে আদালত সিদ্ধান্ত দিয়ে এজন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিত।

এ থেকে বুঝা যায় বিএনপি নির্বাচন স্থগিতের ব্যাপারে ষড়যন্ত্র এবং এটা তাদের পুরনো অভ্যাস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর