,

ভারতের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার মামলা তুলে নিল কংগ্রেস

news-image

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বিরোধী দলগুলির ইমপিচমেন্ট মোশন আনার আবেদন খারিজ করে দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও সেই আবেদন প্রত্যাহার করে নিলেন শীর্ষ আইনজীবী কপিল সিবাল। প্রশাসনিক নির্দেশ জারি করে এই মামলা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ঠেলে দেওয়ার বিরুদ্ধে তোপ দাগেন সিবাল।
বেঙ্কাইয়া নাইডুর সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন রাজ্যসভার দুই কংগ্রেস সাংসদ – পাঞ্জাবের প্রতাপ সিং বাজওয়া ও গুজরাটের আমি হরশদরায় ইয়াজ্ঞিক। সেই আবেদন প্রত্যাহার করে নেওয়ায় মামলাটি খারিজ করে দেয় বিচারপতি একে সিক্রি, এসএ ববদে, এনভি রামান, অরুণ কে মিশ্র ও আদর্শ কে গিলের পাঁচ সদস্যের বেঞ্চ।

এদিন সিবালের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন দুই শীর্ষ আইনজীবী আরপি লুথরা ও অশ্বিনী উপাধ্যায়। তারা বলেন, যে রাজনীতিক-আইনজীবীরা প্রধান বিচারপতির অপসারণের মোশনে স্বাক্ষর করেছেন, ওই একই মামলায় সওয়াল-জবাবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বার অ্যাসোসিয়েশন। এরপরও সিবাল সওয়াল-জবাব করবেন কি না, তা তিনি নিজেই ঠিক করুন বলে জানায় আদালত।

প্রশাসনিক নির্দেশ জারি করে এই মামলা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ঠেলে দেওয়ার বিরুদ্ধে তোপ দাগেন সিবাল। প্রধান বিচারপতির নির্দেশে জারি করা অর্ডারের প্রতিলিপি দেখতে চান তিনি। তবে শীর্ষ আদালত তা দিতে না-চাওয়ায়, মামলাটি প্রত্যাহার করে নেন তিনি।
ভারতের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার মামলা তুলে নিল কংগ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা