,

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ

news-image

স্পোর্টস ডেস্ক : গতরাতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই তো ম্যাচ শেষে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ প্রশংসায় ভাসিয়েছেন এ টাইগার অলরাউন্ডারকে।

গতকাল বেঙ্গালুরু বোলারদের তোপে পড়ে ১৪৭ রানে আটকে যায় হায়দরাবাদ। যেখানে সাকিবের সংগ্রহ ৩৫ রান। এই পুঁজিকে টার্গেট করে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারে জ্বলে উঠতে থাকা কোহলিকে আউট করেন তিনি।

ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

লক্ষ্মণ আরো বলেন, সাকিব প্রায় এখন দুটি করে উইকেট নিচ্ছে। তাছাড়া রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

এছাড়া হায়দরাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক উল্লেখ করে লক্ষ্মণ আরও বলেন, আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট।

উল্লেখ্য, এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে হায়দরাবাদ। আর সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেলো কোহলিরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের