,

স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন আ.লীগ প্রার্থী জাহাঙ্গীরও

news-image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিলের পর এবার আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও আপিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সোমবার (৭ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজেও চাই চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হোক। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আমিও আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে দুপুর পৌনে একটায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করার পর অনুমতি পাওয়ার পর আপিল করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

প্রসঙ্গত, গতকাল রোববার সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের